আপনাদের ভালবাসায় সত্যি আমি আনন্দিত। আপনাদের সম্মান ও উৎসাহ আমাদের অনুপ্রেরণা যোগায়। এই এলাকার দাবীগুলো শুধু আপনাদের নয় আমাদেরও। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার অত্যান্ত আন্তরিক। উনার সাথে আলোচনা করে অচিরেই তা বাস্তবায়ন করা হবে। টাইয়া খাল খননের ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা খনন করার ব্যবস্থা করবো। সেজন্য আমাদের কিছু সময় দিতে হবে। কারন রাতারাতি সকল দাবী বাস্তবায়ন করা সম্ভব হবে না। পর্যায়ক্রের্ম এসব দাবী বাস্তবায়ন করা হবে। গতকাল সোমবার বিকাল ৪টায় কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামবাসীর উদ্দ্যেগে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। সংবর্ধনা অনুষ্টানের সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কয়ছর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামীম, বিশিষ্ঠ মুরব্বী হাজী সফর আলী, হাজী আবুল বশর, সাবেক প্রকৌশলী মোতাহার হোসেন, হাবিব আহমদ মেম্বার, কানাইঘাট পৌরসভার কাউন্সিলরদের মধ্য উপস্থিত ছিলেন, কাওছার আহমদ, মোয়াজ্জম হোসেইন, বিলাল আহমদ, মেজর জসিম, আবিদুর রহমান, মাওঃ ফখর উদ্দিন, শাহাব উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী জামাল আহমদ, যুবনেতা রুবেল আহমদ প্রমূখ।